শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কয়েকদিন পর শপথ নেবে জাপা: চুন্নু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত ১১ সংসদ সদস্য বুধবার (১০ই জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন না। 

মঙ্গলবার (৯ই জানুয়ারি) দুপুরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ আমাদের অধিকাংশ নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকার বাইরে রয়েছেন। বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) বেলা ১১টায় নবনির্বাচিত এমপিদের বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হবে কবে শপথ নেব।

জাতীয় পার্টি শপথ নেওয়া থেকে বিরত থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, বিষয়টি এমন নয়। আমরা কয়েকদিন পর শপথ নেব।

রোববার (৭ই জানুয়ারি) সংসদ নির্বাচনে ১১ আসনে জয়ী হয়েছে জাপা। আগের সংসদে দলটির আসন ছিল ২৩। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনের ১৫ টিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছে জাপার প্রার্থীরা। বাকি ২৩৯ আসনে অধিকাংশ লাঙল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

নির্বাচনে জাপার ভরাডুবি হয়েছে স্বীকার করে দলটির মহাসচিব বলেছেন, কেন এমন হলো তা খতিয়ে দেখব। 

নির্বাচনে কারচুপি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে বক্তব্য জানাব।

এসকে/ 

সংসদ সদস্য জাতীয় পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250