রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

খনির মধ্যে ঘুমাতে চান, ঘুরে আসুন যুক্তরাজ্যের গভীরতম হোটেলে

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বে নানা রকমের হোটেল আমরা দেখি। কিন্তু ভূগর্ভস্থ খনির মধ্যে রাতে শুতে যাবার অভিজ্ঞতা কজনের আছে বলুনতো? সেই অভিজ্ঞতাই এবার দিতে চলেছে যুক্তরাজ্যের একটি হোটেল। নতুন হোটেলটি আপনাকে গভীরতম ভিক্টোরিয়ান খনির গর্ভে বিছানা পেতে দিচ্ছে রাত কাটানোর জন্য। যদি অন্ধকারে লক্ষ লক্ষ টন পাথর এবং মাটির মধ্যে থাকার ইচ্ছে আপনার থাকে তাহলে একবার ঘুরে আসতেই পারেন সেখানে। 'ডিপ স্লিপ' হোটেলটি নর্থ ওয়েলসে স্নোডোনিয়া পাহাড়ের নিচে ১৩৭৫  ফুট গভীরে অবস্থিত, এটি বিশ্ব রেকর্ড তৈরি করেছে। ডিপ স্লিপ হোটেলে চারটি ব্যক্তিগত টুইন-বেড কেবিন এবং একটি ডাবল বেডসহ একটি রোমান্টিক পরিবেশ রয়েছে।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ভাড়া করা যেতে পারে হোটেলটি। অতিথিদের হোটেলে পৌঁছাতে গেলে আডভেঞ্চারের মধ্যে দিয়ে যেতে হবে। মাটির নিচে যাবার আগে ৪৫ মিনিটের পথ পায়ে হেঁটে ব্লেনাউ এফফেস্টিনিওগের কাছে গাইডের সাথে আগে দেখা করতে হবে। একটি খাড়া কিন্তু বেশ সুন্দর পাহাড়ের নিচে পৌঁছানোর পর অতিথিদের হেলমেট, বুট পরে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম পরিত্যক্ত স্লেট খনির অন্ধকারে ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। পথটি খাড়া এবং চ্যালেঞ্জিং।

প্রাচীন খনির সিঁড়ি, ক্ষয়প্রাপ্ত সেতু আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। অতিথিদের ভূগর্ভে ৪০০ মিটারেরও বেশি নিচে নিয়ে যেতে যেতে একজন গাইড খনি সম্পর্কে ঐতিহাসিক তথ্য প্রদান করবেন। ঘুরতে ঘুরতে সামনে আসবে একটি বড় ইস্পাত দরজা সেখানেই ভ্রমণের সমাপ্তি এবং ডিপ স্লিপ রুমের প্রবেশপথ শুরু। ভিতরে বেশ কয়েকটি ছোট কেবিন রয়েছে সঙ্গে একক বিছানা, একটি বেডসাইড টেবিল, একটি ছোট বাতি, সেইসাথে দেয়ালে খনির অভ্যন্তরের একটি মনোরম ছবি।

কিছু কেবিন আসলে খনির পাথর দিয়েই তৈরি করা হয়েছে, তাই বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও আপনার উপরে কত বড় মাটির স্তূপ রয়েছে তা আপনি ধারণাতেও আনতে পারবেন না। শুতে যাবার আগে আছে এলাহী খাবারের আয়োজন। প্রশিক্ষক এবং প্রযুক্তিগত কর্মীদের একজন সদস্য রাতের জন্য ডিপ স্লিপ চেম্বারে তাদের নিজস্ব কেবিনে থাকবেন, যার অর্থ রাতের ট্রিপারদের কোনো সময়েই খনিতে একা রাখা হবে না। ঠিক সকাল ৮ টায় উপরে পৃথিবী যখন আলোকিত হবে সূর্যালোকে ঠিক তখন চা বা কফির এক কাপে আপনার ঘুম ভাঙবে ১৩৭৫  ফুট গভীরে।

আরো পড়ুন: নির্মাণ কাজের সময় মিললো মুঘল আমলের মুদ্রা

হোটেলের অপারেশন ম্যানেজার মাইক মরিস বলেছেন: "অতিথিরা যারা সেখানে থেকেছেন তারা এটিকে বেশ পছন্দ করেছেন। তারা হোটেলের  স্বতন্ত্রতা, এবং সভ্যতা থেকে দূরে থাকার অনুভূতি বেশ উপভোগ করেছেন। তবে প্রধান পর্যবেক্ষণ হলো রাতের ঘুম। অতিথিরা বলেছেন যে তারা নিজের বাসার থেকে ভালো ঘুমিয়েছেন এখানে। তবে এই হোটেল নির্মাণ খুব একটা সহজ ছিলো না। পরিত্যক্ত সুড়ঙ্গ দেওয়াল কেটে হোটেল, বিছানা এবং কাঠের চালা তৈরি করা বেশ চ্যালেঞ্জিং ছিল। এই বড় আইডিয়ার পেছনের মানুষটি ছিলেন Go Below এর ব্যবস্থাপনা পরিচালক মাইলস মোল্ডিং। সংস্থাটি ১৩ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি রাতে দুই জনের জন্য একটি কেবিনের ভাড়া পড়বে ৩৫০ পাউন্ড থেকে ৫৫০ পাউন্ড।

এম এইচ ডি/ আই. কে. জে/

ভূগর্ভস্থ খনি যুক্তরাজ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250