রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

খাদ্য ছাড়াও সামগ্রিক অর্থনীতিতে ভূমিকা রাখবে কৃষি: আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

বাংলাদেশের কৃষি খাত শুধু খাদ্য উৎপাদনের জন্য নয় বরং আগামীতে সামগ্রিক অর্থনীতিতেও একটি বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘কৃষিতে অনেক শিক্ষিত তরুণরা আসছে। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছি এবং তাদের সুযোগ-সুবিধা আরো বাড়ানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’

রবিবার (২৭ আগস্ট) এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। আমরা সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের দেশের গতানুগতিক কৃষিকে আমরা আধুনিক কৃষিতে রূপান্তর করব। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’ 

মন্ত্রী বলেন, ‘কৃষিকে আমরা বাণিজ্যিকীকরণ করব। আমরা গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল। এর সঙ্গে আমরা আরও অনেক কিছু যুক্ত করতে চাই, আর সেখানে কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে কারণে বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। কৃষিকে বাণিজ্যিকীকরণের লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘জীবন যাত্রার মান উন্নয়নে কৃষি ব্যাপকভাবে ভূমিকা রাখবে। এ খাতকে এগিয়ে নিতে আমরা সরকারি, বেসরকারি সবাই মিলে একত্রে কাজ করে আমাদের লক্ষ্যে পৌঁছাব। আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সেই অনুযায়ী কাজ পরিচালনা করি তাহলে অবশ্যই আমরা এ খাতকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে কৃষির বহুমুখী ব্যবহারকে আমাদের গুরুত্ব দিতে হবে। স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য আমরা যদি কৃষিকে উপযোগী করে তুলতে পারি তাহলে আগামী দিনের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে এই কৃষিখাত।’ 

ফোরাম থেকে কৃষি বিষয়ক যেসব সুপারিশ, পরামর্শ আসবে সেগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী ।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে মন্ত্রণালায়ের কর্মকর্তাসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

এম.এস.এইচ/

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক কৃষি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250