শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ঈদে খালি বাসা রেখে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো করতে ভুলবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদে বাড়ি যাওয়ার আগে কত কাজ। নিজেদের কেনাকাটা, প্রিয়জনের জন্য উপহার, টিকিট কাটা, ব্যাগ গোছানো। অনেকে এরই মধ্যে বাড়ির পথ ধরেছেন, অনেকে শেষ মুহূর্তের গোছগাছ করছেন। বাড়ি যাওয়ার আনন্দের মধ্যেও কিছু দুশ্চিন্তা থেকেই যাবে। যেমন ফাঁকা বাসার নিরাপত্তা। বাসা ছেড়ে যাওয়ার আগে কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিলে এই চিন্তাটুকু দূরে রাখা যায়।

বাসার যেসব সরঞ্জাম বিদ্যুৎ, গ্যাস ও পানির সঙ্গে সংশ্লিষ্ট, বাসা থেকে বের হওয়ার সময় দেখে নিন, সেগুলো ঠিকঠাকভাবে বন্ধ করা হয়েছে কি না। দরজা-জানালাও ভালোভাবে বন্ধ করেছেন কি না দেখে নিন। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরকেও সচেতন থাকতে অনুরোধ করে যাওয়া ভালো। 

মূল্যবান সামগ্রী ও অন্যান্য

প্রতিটি ঘরের সব দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে যেতে হবে। তবে রান্নাঘরের জানালার একটি পাল্লা কিছুটা খুলে রাখা ভালো। সে ক্ষেত্রে রান্নাঘরের জানালায় শক্তপোক্ত নেট লাগিয়ে রাখুন। তা ছাড়া রান্নাঘরের জানালা আংশিক খোলা রাখলে অবশ্যই রান্নাঘরের দরজাটা ভালোভাবে আটকে দিতে হবে। অর্থাৎ ভালো মানের তালা দিয়ে রাখতে হবে।

বাসার মূল দরজায় সাধারণ তালার পরিবর্তে বিশেষ ধরনের সিকিউরিটি লকের ব্যবস্থা করা ভালো। আজকাল অনেক স্মার্ট তালা পাওয়া যায়, যেগুলো আপনার ফোনের সঙ্গে সংযুক্ত থাকবে। যেকোনো জরুরি অবস্থায় মুঠোফোনে সে সংকেত পাঠাবে।

বাসায় এমন অনেক মূল্যবান সামগ্রী রাখা থাকে, যা ব্যাংকের লকারে কিংবা আপনজনের কাছে রেখে যাওয়া সম্ভব, যারা এই সময় বাড়ি যাচ্ছেন না। পরিবারের সদস্যদের একাডেমিক মূল সনদগুলো এভাবেই অন্য কারও বাসায় রেখে যেতে পারেন।

বারান্দায় কাপড়চোপড় মেলে রেখে যাবেন না। এগুলো বৃষ্টিতে ভিজে যেতে পারে কিংবা বাতাসে উড়ে কোনো বৈদ্যুতিক তারে আটকে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে।

গ্যাস ও পানি

বাসার সব ঘরেই ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা রাখা উচিত, বিশেষ করে রান্নাঘরে। ভালোভাবে চুলা ও পানির কল বন্ধ করুন। আপনি যখন ঈদের আনন্দে মেতে উঠেছেন, সেই সময় আপনার ফাঁকা বাসার রান্নাঘর কিন্তু মারাত্মক দুর্ঘটনার উৎস হয়ে থাকতে পারে।

ঈদের পর ফিরে এলে যার শিকার হতে পারেন আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য। সুতরাং এই বিষয়ে হেলাফেলা চলবে না। ফিরে এসে ঘরে বাতাস চলাচল নিশ্চিত করে এরপর চুলায় আগুন জ্বালাবেন, এর আগে লাইটার বা ম্যাচের কাঠিও ধরাবেন না।

আরো পড়ুন: প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে বজ্রপাতের সময় করণীয়

অনেক সময় রান্নাঘর বা বাথরুমে পানি চলে গেলে আমরা ভুলে কল খুলে রাখি। বাড়ি ছেড়ে যাওয়ার পর পানি এলে অবস্থাটা কী হবে, একবার ভেবে দেখুন। চুলা ব্যবহারের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলুন।

বৈদ্যুতিক সরঞ্জাম

ফ্রিজে এমন কিছু রাখবেন না, যা আপনি ফিরে আসার আগেই নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজে কিছু থাকুক আর না থাকুক, ফ্রিজ চালু রাখাই ভালো। এসি, টেলিভিশন, ওভেন, রাউটার, কম্পিউটার প্রভৃতি সামগ্রী অর্থাৎ ফ্রিজ ছাড়া বাসার যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে সেগুলোর প্লাগ খুলে রাখুন।

ঢেকে রাখলে ধুলা পড়বে না। ছোটখাটো বৈদ্যুতিক সরঞ্জাম কেবিনেটে ঢুকিয়েও রাখতে পারেন। ফ্রিজ ছাড়া বৈদ্যুতিক সংযোগের অন্যান্য সব সুইচ বন্ধ রাখুন। মুঠোফোনের চার্জার কিংবা অন্য কোনো কিছুই বৈদ্যুতিক সকেটে সংযুক্ত করে রাখা যাবে না। এ ছাড়াও যে ঘরে ফ্রিজ আছে, সেই ঘর বাদে বাকি ঘরগুলোর ফিউজ বন্ধ করে রাখা ভালো।

এসি/ আই. কে. জে/


ঈদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250