বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

খালেদা জিয়াকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১০টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে যান। সেখানে তিনি দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে রাত ১১টার দিকে হাসপাতাল থেকে বের হন মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে গত শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফেরার পরদিন গত রোববার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল।

মাত্র দেড় মাসের মাথায় চিকিৎসকদের পরামর্শে গত ৯ আগস্ট আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর গত প্রায় এক মাস ধরে সেখানেই চিকিৎসাধীন তিনি।

শারীরিক অসুস্থতা নিয়ে জরুরি ভিত্তিতে গত ১০ জুন দিনগত রাত পৌনে ৩টার দিকে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। এর ঠিক দেড় মাস পর গত ৯ আগস্ট আবারও তিনি হাসপাতালে ভর্তি হন।

এসকে/ 

বিএনপি খালেদা জিয়া সিঙ্গাপুর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250