শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা, উদ্বেগ জানিয়েছে বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৪শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসনের কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টার ঘটনায় দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

রোববার (২৪শে ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচির রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গতকাল সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টা করেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

রিজভী বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ দেশনেত্রী হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। তার মতো একজন জনপ্রিয় নেত্রী যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার নিরাপত্তা বেষ্টনি ভেদ করে কীভাবে একজন অজ্ঞাতনামা যুবক কেবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে।

হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোন গভীর চক্রান্তের অংশ কি না সেটি নিয়েও মানুষের মাঝে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে বলে মনে করেন রিজভী। তিনি বলেন, আমি এই ঘটনায় বিচলিত ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি।

এসকে/ 

বিএনপি খালেদা জিয়া উদ্বেগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250