শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

রেসিপি

গরম ভাতের সাথে খান সুস্বাদু ‘দুধ কাতলা’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ছবি: সুস্বাদু ‘দুধ কাতলা’

মাছে ভাতে বাঙালি। দিনে অন্তত একবেলা পাতে মাছ না থাকলে অনেকেই খাবার খেয়ে তৃপ্তি পান না। বিভিন্ন মাছ দিয়ে হরেক রকম পদ তৈরি করা যায়।

নানা ধরনের মাছের মধ্যে অনেকেরই পছন্দ হলো কাতলা মাছ। অনেকেই ভিন্ন ভিন্ন রেসিপি অনুযায়ী রান্না করেন এই মাছ। তবে চাইলেই কাতলা মাছ দিয়ে রান্না করতে পারেন সুস্বাদু এক পদ।

নারকেলের দুধ দিয়ে তৈরি করা এই পদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ:

১. কাতলা মাছের পেটি ৪টি

২. মরিচের গুঁড়া ২ চামচ

৩. হলুদ গুঁড়া ২ চামচ

৪. গোলমরিচ গুঁড়া ২ চামচ

৫. আদা বাটা ২ চামচ

৬. রসুন বাটা ২ চামচ

৭. কাঁচা আম বাটা ১টি

৮. নারকেল দুধ ১/৪ কাপ

৯. কারি পাতা

১০. সরিষার তেল পরিমাণমতো ও

১১. লবণ।

প্রস্তুত পদ্ধতি:

প্রথমে একটি বাটিতে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা আম বাটা, সামান্য সরিষার তেল ও পরিমাণমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

তারপর মাছের গায়ে মসলা মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। পাত্রে অল্প তেল গরম করে মাছের টুকরো দিয়ে অল্প আঁচে রান্না শুরু করুন।

আরো পড়ুন: বিকেলের নাস্তায় বিফ পকেট

মাছের একদিকে ২ চা চামচ নারকেল দুধ দিন। তারপর উল্টে অন্য পাশে আরও ২ চা চামচ নারকেল দুধ দিন।

একইভাবে প্রত্যেকটি টুকরো রান্না করতে করতে একটু একটু কারি পাতা দিয়ে দিতে পারেন। হয়ে গেলে পরিবেশন রুন সুস্বাদু নারকেল দুধে কাতলা।

এম এইচ ডি/ আইকেজে 

রেসিপি রান্না দুধ গরম ভাত কাতলা মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250