মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

গরুর দাম কম, কেজিতে ৫৮০ টাকায় মাংস বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সারাদেশে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৭৩০-৭৫০ টাকা। সেখানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিকেজি গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করে আলোচনায় এসেছেন জালাল উদ্দিন জালু নামের এক মাংস ব্যবসায়ী। কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই দোকানে ভিড় বেড়েছে ক্রেতাদের।

এ বিষয়ে জালাল উদ্দিনের ভাষ্য, তিনি এখন কম দামে গরু কিনতে পারছেন। এজন্য মাংসও বিক্রি করছেন কম দামে। গত কয়েকদিন ধরে তিনি এ সাশ্রয়ী দামে মাংস বিক্রি করছেন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের জালাল উদ্দিন জালুর মালিকানাধীন ‘বিসমিল্লাহ গোশত বিতান’ দোকানে এ চিত্র দেখা যায়। জালাল উদ্দিন সিদ্ধিরগঞ্জের আটি এলাকার বাসিন্দা

সরেজমিন দেখা যায়, কম দামে গরুর মাংস বিক্রি করার বিষয়ে মাইকিং করছেন দোকানের একজন কর্মচারী। দুজন ব্যস্ত গরু জবাই করতে। বাকিরা সবাই গরুর মাংস বিক্রি করা নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগেও এখানে ৭৩০ টাকা কেজি গরুর মাংস বিক্রি হয়েছে বলে জানা যায়।

গরুর মাংস কিনতে আসা ক্রেতারা জানান, কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে দেখে দূর থেকে এখানে ৫৮০ টাকা দরে মাংস কিনতে এসেছে। নিজেদের এলাকায় গরুর মাংসের কেজি ৭৩০ টাকা। তাই এখান থেকে ইচ্ছেমতো মাংস কিনছে ক্রেতারা।

ক্রেতারা আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ৭৩০ টাকা কেজির গরুর মাংস মিলছে ১৫০ টাকা কমে। সবসময় এমন কম দামে গরুর মাংস পাওয়া গেলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য উপকার হয়।

আরো পড়ুন: ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা, কারাগারে নারী

জানা যায়, মাংস বিক্রেতা জালাল উদ্দিন জালু দীর্ঘদিন ধরে তিনি এ পেশায় জড়িত। গত তিনদিন ধরে ৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন। যতদিন পর্যন্ত গরুর দাম না বাড়বে ততদিন এ দামেই গরুর মাংস বিক্রি করবেন। এছাড়া তার দোকানে যে গরুগুলো জবাই করা হচ্ছে তা সবই দেশি জাতের।

জালাল উদ্দিন বলেন, কম দামে গরু কিনতে পারায় এ দামে মাংস বিক্রি করতে পারছি। এ দামে মাংস বিক্রি করায় মোটেও লোকসান হচ্ছে না। বরং আগের চেয়ে বেচাবিক্রি বেড়েছে।

এসকে/ 

গরুর মাংস নারায়ণগঞ্জ ৫৮০ টাকা কেজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250