শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

গারোদের জনপ্রিয় বাঁশ কোঁড়ল খাবারের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাঁশকোঁড়লে মুরগি রান্নার প্রণালি জানিয়েছেন সারাং’স কিচেনের সান্তনো নকরেক।

উপকরণ: মুরগির বুকের মাংস ৮-১০ টুকরা, বাঁশকোঁড়ল ৮-১০ টুকরা, পাকা লাল কাঁচা মরিচ কুচি করে কাটা-৫-৬টি (ঝাল বেশি খেতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন), আদাবাটা সিকি টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, সয়া সস ১ টেবিল চামচ, আদাপাতা ৫টি, তেল পরিমাণমতো।

প্রণালি: বাঁশকোঁড়ল (কচি বাশঁ) আগেই সেদ্ধ করে নিতে হবে। প্রথমে চুলায় তেল দিয়ে এর মধ্যে মুরগির টুকরাগুলো ছেড়ে দিন। সেদ্ধ হওয়ার মতো করে ভেজে নিতে হবে। পরিমাণমতো লবণ দিন। এরপর ভাজা মুরগির মাংসগুলো নামিয়ে আলাদা করে রাখুন। চুলায় রসুনকুচি হালকা করে ভেজে নিন। আদাবাটা দিয়ে দিন। আলাদা করে রাখা মুরগির মাংস, সেদ্ধ করা বাশঁকোঁড়ল দিয়ে ভাজা ভাজা করে নিন। নামানোর আগে সয়া সস, লাল কাঁচা মরিচ ও আদা পাতা কুচি করে দিতে হবে। এবার আরও ১ মিনিট ভেজে গরম-গরম নামিয়ে পরিবেশন করতে হবে।

এস/ আই.কে.জে/

রান্না মুরগি বাঁশকোঁড়ল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250