মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

গৌরীর সঙ্গে দাম্পত্যে আদৌ কি সুখী শাহরুখ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম চর্চিত যুগল শাহরুখ এবং গৌরী খান। দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝে মাঝে কিছু গুঞ্জন শোনা গেলেও তাঁদের গভীর সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার কাহিনি অনুরাগীদের মুখে মুখে ফেরে। সম্প্রতি অবশ্য সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে শাহরুখকে একটু বেসুরে বাজতে শোনা গেল। অনুরাগীরাও হতবাক। শাহরুখের দাবি, গৌরী নাকি তাঁকে কখনও কোনও উপহার দেননি।

ফারহা খানের চ্যাট শো ‘তেরে মেরে বিচ মে’-তে শাহরুখ একটি পুরনো ঘটনার উল্লেখ করে বলেছিলেন, “মনে আছে, একবার মেরুদণ্ডে চোট পেয়ে লন্ডনে চিকিৎসাধীন থাকতে হয়েছিল কয়েক মাস। একটা জামাকাপড়ের দোকান থেকে টিশার্ট কিনে এনেছিলাম। সেটা বড় হয়েছিল মাপে। ভেবেছিলাম, পরতে পারব না।”

গৌরীকে বলেছিলেন শাহরুখ, ওটা ফেরত দিয়ে সুতির একটা টিশার্ট নিয়ে আসতে। গৌরী গিয়েছিলেন, কিন্তু ফিরে এসে গৌরী জানিয়েছিলেন, ওই টিশার্টের বদলে অন্য টিশার্ট দেয়নি দোকান থেকে। শাহরুখ বিশ্বাস করেন সে কথা। সত্যিটা অবশ্য চাপা থাকেনি।

আরো পড়ুন: ফেসবুকে বিশেষ বার্তা দিলেন শাকিব

শাহরুখের দুই বন্ধু পামিলা এবং কাজল তাঁর সঙ্গে দেখা করতে এসে হাটে হাঁড়ি ভাঙেন। বলেন, “গৌরী ওই টিশার্ট বদলে অন্য কিছু কিনে নিয়েছে, তোমার জন্য আনেনি কিছু।” গৌরী নাকি বলেছিলেন, “ও তো হাসপাতালে রয়েছে। নতুন জামা নিয়ে কী করবে?” বদলে নিজের জন্য একটি হাতব্যাগ কিনে নেন শাহরুখ-পত্নী। বন্ধুরাই এ কথা ফাঁস করে দেন অভিনেতার কাছে। সেই ঘটনাই রসিকতা করে বলেন ফারহার শোতে।

আপাতত ২০২৩ সালের দ্বিতীয় ছবিমুক্তির অপেক্ষায় রয়েছেন বাদশা। ‘পাঠান’-এর বিপুল সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে আশাবাদী গোটা বলিউড।

এসি/আইকেজে 

গৌরী শাহরুখ!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250