মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঘাসে শুয়ে কী করছেন জয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান - ছবি: ফেসবুক থেকে নেওয়া

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই সমান তালে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। দুই যুগেরও বেশি সময় ধরে জয়া তার রূপ-গুণ অভিনয় দিয়ে মুগ্ধ করছেন দর্শকদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাসের উপরে একটি সোফায় শুয়ে জয়ার হাস্যোজ্জ্বল কিছু ছবিকে ঘিরে রহস্যের জন্ম দিয়েছে ভক্তদের মনে । যদিও বয়সের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ফিট রাখা, একের পর এক হিট সিনেমায় কাজ করে যাওয়ার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ভক্তরা। 

জয়া সবসময়ই খুব সরব থাকেন। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের চমকে দেন তিনি। তারই ধারাবাহিকতায় শনিবার (১৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। যেখানে কারুকাজ খচিত হালকা সোনালি রঙের একটি পোশাকে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। 

আরো পড়ুন: আলিয়ার অ্যাকশন ঝলক যেন ‘মিশন ইম্পসিবল’-কেই মনে করালো

উল্লেখ্য, ‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার ছবিতে অভিষেক হয় জয়া আহসানের। টলি জার্নির এক দশক পূর্ণ হয়েছে। এই লম্বা অধ্যায়ে অর্জনের পাল্লা যথেষ্ট ভারি। দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া।

সবশেষ গত ২ জুন ওপার বাংলায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। যেটি এখন পর্যন্ত বক্স অফিসে প্রায় ২ কোটি রুপি আয় করেছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250