সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

চমেক থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার হলো ফেনী থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) দিবাগত রাতে ফেনীর পরশুরাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যের কোনো সময়ে হাসপাতাল থেকে বাচ্চাটি চুরি হয়।

চুরি যাওয়া নবজাতকটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের নূর মোহাম্মদ সিকদার পাড়ার বাসিন্দা আবু মো. নোমানের মেয়ে। ৬দিন বয়সী এই নবজাতক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডের এনআইসিইউর ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিল। 

আরো পড়ুন: লালমনিরহাটে ২২ লক্ষ ভারতীয় রুপি উদ্ধার করলো বিজিবি

আবু মো. নোমানের অভিযোগ, তার মেয়ে শিশু মঙ্গলবার সকাল ৮টার দিকে বেডে ছিল। দিনের ৮টা থেকে ২টা পর্যন্ত চিকিৎসকদের নিয়মিত রাউন্ড থাকায় এসময়ের মধ্যে হাসপাতালের ওয়ার্ডে কোনো শিশুর স্বজনকে থাকতে দেওয়া হয় না। বেলা ২টার পর হাসপাতালের ওয়ার্ডে গিয়ে তার শিশুকে আর পাওয়া যায়নি।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেও দেখা যাচ্ছিল প্রকৃত কাগজ নিয়েই বিভিন্ন বাচ্চা বের হয়। কিন্তু হিসেব করে ওয়ার্ডে একটি বাচ্চা অতিরিক্ত পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে এই বাচ্চা আনয়নকারী শনাক্ত করা হয়। এরপর নথিতে দেওয়া মোবাইলে যোগাযোগ করা হলে তার কথায় সন্দেহ হয়। এই সূত্র ধরে পুলিশ রাতেই ফেনীর পরশুরামে অভিযান চালিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে।

এইচআ/  আই.কে.জে


পুলিশ চুরি নবজাতক চমেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250