শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

চর্বিতে রং মিশিয়ে গরুর মাংস হিসেবে বিক্রি, দুই বিক্রেতাকে জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে গরুর মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১লা ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে শহরের মিরপুর ওয়াবদা ও সদর উপজেলার কড্ডার মোড় নামক স্থানে মাংসের দোকানে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর ওয়াবদা এলাকার জুলমত আলী ও কড্ডার মোড় এলাকার রেজাউল করিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, উল্লেখিত দোকানে মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করে গ্রাহককে প্রতারণা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয়। 

এ অপরাধে উভয় মাংসের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এসকে/ 


গরুর মাংস জরিমানা চর্বি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250