সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

চা খাওয়ায় বিপত্তি ঘটালো উরফির পোশাক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

উরফি জাভেদ। ছবি: সংগৃহীত

অদ্ভুত পোশাকের কারণে বরাবরই আলোচনায় থাকেন উরফি জাভেদ। নিত্যনতুন স্টাইলে খোলামেলা পোশাকে সবাইকে চমকে দিতে নানান কৌশল অবলম্বন করেন তিনি। তবে এমন সব অদ্ভুত পোশাকের কারণে মাঝে মধ্যে ঝামেলাতেও পড়েন এই তারকা। এবার পোশাকের জন্য চা খেতে গিয়ে বিপত্তিতে পড়েন উরফি!

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, সম্প্রতি এই তারকা নতুন একটি উদ্ভট পোশাক পড়ে বাইরে আসেন। আর সেই পোশাকের কারণে চা খেতে গিয়ে পড়েন মহাবিপদে। কিছুতেই গ্লাস থেকে চা পান করতে পারছিলেন না তিনি।

আরো পড়ুন: মা দিবস উপলক্ষে ‘ওমর ফারুকের মা’ সিনেমার প্রদর্শনী

সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ নিজের ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করে উরফি লেখেন ‘যখন চা খাওয়া বেশি জরুরি হয়’। এই ভিডিও-তে দেখা যায়, তিনি একটি গাড়িতে বসে আছেন। তার মুখের সামনে ব্যারিকেড দেওয়া। এ এক অদ্ভুত পোশাক। আর এই পোশাকের জন্যই তার চা খেতে অসুবিধা হয়েছে বলে জানান তিনি। যদিও শেষ পর্যন্ত একটা উপায় খুঁজে নেন চা পান করার জন্য।

এম/

 

চা . উরফি পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250