মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চাঁদপুর আড়তে ইলিশ কম, বাজারে মিলছে আইড় ও চিংড়ি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞার দুই মাস পর চাঁদপুরের আড়তগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ। তবে বাজার সয়লাব চেউয়া, আইড়, চিংড়িসহ দেশীয় মাছে। সংশ্লিষ্টরা বলছেন, অভিযান সফল হলেও ইলিশের মৌসুম এখনই নয়। তবে দ্রুত বাজার দখলে নেবে ইলিশ।

আজ মঙ্গলবার সকালে শহরের বড়স্টেশন মাছঘাট, পুরানবাজার, বহরিয়া, হরিণা মাছঘাট ও আনন্দবাজার মাছঘাটে গিয়ে মাছের এমন দৃশ্য দেখা যায়। এ কারণে বরফ ব্যবসায়ীরাও হতাশ।

বড়স্টেশনের বরফ কর্মচারী সোহাগ বলেন, ইলিশের মতো অন্যান্য দেশীয় মাছ তেমন রপ্তানি বা বাজারজাত হয় না। আর আশপাশের খুচরা ক্রেতাদের দেশীয় মাছের জন্য বরফ লাগে না। তাই ইলিশ সরবরাহ কম হওয়ায় বরফ তেমন প্রয়োজন হচ্ছে না বলে অলস সময় কাটাচ্ছি।

সদরের হরিণা মাছঘাটের আড়তদার আনোয়ার বলেন, পদ্মার ইলিশের চাহিদা থাকা সত্ত্বেও তেমন মাছ ঘাটে আসছে না। অভিযান সফল হয়নি, বরং অভিযানে অসাধুতার কারণে দুষ্টু জেলেরা নির্বিচারে ইলিশ ধ্বংস করেছে। তাই ঘাটে ইলিশ তেমন নেই।

আনন্দবাজারের আড়তদার মালেক বলেন, আমরা দেড় কেজি ওজনের ইলিশ ২৫০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ১৫০০ টাকা করে বিক্রি করছি। দাম বেশি হওয়ায় মানুষ কম দামে দেশীয় মাছ কিনে নিচ্ছে। যেমন ১ কেজি লাল চেউয়া মাছ মাত্র ৩০০ টাকা, ৫০০ টাকায় চিংড়ি এবং ৭০০ টাকায় ১ কেজি ওজনের আইড় মাছ নিতে পারছে। মানুষ এখন সস্তাটাই বেশি খোঁজে।

আরো পড়ুন: আবারও পেছালো জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে রায়ের দিন

নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশের আকাল প্রসঙ্গে চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, অভিযান সফল বলেই বাজারে ইলিশের পাশাপাশি দেশীয় নানা জাতের মাছ বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তবে ইলিশ তুলনামূলক কম হওয়ার কারণ হচ্ছে নদীর মূল পয়েন্টে বহিরাগত জেলেরা মাছ ধরে ফেলছে।

যার কারণে তারা চাঁদপুরে মাছগুলো না এনে অন্যান্য জেলায় ইলিশগুলো নিয়ে যাচ্ছে। ফলে চাঁদপুরের আড়তগুলোতে ইলিশ কিছুটা কম পাওয়া যাচ্ছে। এ ছাড়া আবহাওয়া ও পানির গুণাগুণের কারণে এখন ইলিশ একটু পাওয়া গেলেও দ্রুতই তা বাড়বে বলে আশা করছি।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250