সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

চাঁদে মিললো বিশাল গর্ত, পথ পরিবর্তন করল রোভার প্রজ্ঞান

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতের চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞান চাঁদে একটি চার মিটার ব্যাসের গর্ত দেখতে পেয়েছে। এরপরই রোভারটি তার পথ পরিবর্তন করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, ‘২০২৩ সালের ২৭ আগস্ট তারিখে রোভার প্রজ্ঞান চাঁদের পৃষ্ঠে একটি চার মিচার ব্যাসের গর্তের মুখোমুখি হয়েছিল।’

রোভারটির অবস্থান থেকে মাত্র তিন মিটার দূরে এ অপ্রত্যাশিত বাধাটি শনাক্ত করা হয়েছিল। এরপরই প্রজ্ঞানকে তাৎক্ষণিকভাবে তার পথ পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন: গুগল ফটোজ থেকে স্থায়ীভাবে ছবি বা ভিডিও মুছার উপায়

মাত্র কয়েক দিন আগে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে। এরপর বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। এর মাধ্যমে চাঁদের কুমেরু জয়ী প্রথম দেশ হিসেবে ভারত একটি নতুন ইতিহাস সৃষ্টি করে।

এরপর গত কয়েক দিন ধরে বিক্রম এবং প্রজ্ঞানের আপডেট সকলের সামনে তুলে ধরছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ‘চন্দ্রপৃষ্ঠে রোভারটি তার চলমান অনুসন্ধানের সময় গর্তটির মুখোমুখি হয়েছিল। রোভার প্রজ্ঞানকে পথ বদলের নির্দেশ দেওয়া হয়েছিল। এখন সেটি নিরাপদে অন্য পথে চলছে। ’

সূত্র : ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

এসি/ আইকজে




রোভার প্রজ্ঞান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250