রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা আরও কমতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির ফলে সারাদেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান এসব তথ্য জানান। 

তিনি বলেন, দেশের চার বিভাগে বৃষ্টি হচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যশোরে ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। 

আরো পড়ুন: তীব্র শীত থাকবে আরো কয়েক দিন

তিনি বলেন, বৃষ্টির ফলে কুয়াশা কমে সূর্যের দেখা মিলবে। সেই সঙ্গে আগামীকাল শুক্রবার থেকে সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে। তবে আজকেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রংপুর বিভাগের সব জেলায়, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ এবং রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় শৈত্যপ্রবাহ হচ্ছে। মূলত এই মাসজুড়েই শীত বিরাজ করবে।

এসি/ আই. কে. জে/ 

তাপমাত্রা বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250