শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

চিরসবুজ নায়িকা পূর্ণিমার আজ জন্মদিন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক ধরে নিজেকে ঢালিউডের তন্বী অভিনেত্রী ও সবুজ নায়িকা হিসেবে শক্ত আবস্থান তৈরি করেছেন পূর্ণিমা। ২৫ বছর আগের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’-এ যেমন দেখতে ছিলেন, এখনো যেন ঠিক তেমন কিশোরীই আছেন এই নায়িকা।

আজ বাংলা সিনেমার তন্বী অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে মাত্র ১৩ বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন পূর্ণিমা।

১৯৮৪ সালের আজকের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার শৈশব কাটে সেখানেই। পূর্ণিমা নামে দর্শক পরিচিতি পেলেও তার আসল নাম দিলারা হানিফ রীতা।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করায় ক্লাশ নাইনে পড়ার সময় সিনেমা জগতে অভিনয় শুরু করেন।

মাঝের বেশ কিছু সময় চলচ্চিত্রে না থাকলেও ছোটপর্দায় তাকে পাওয়া গেছে নিয়মিত। কখনো উপস্থাপনায়, কখনো নাটকে। বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন তিনি। মুক্তির অপেক্ষায় ‘জ্যাম‘ ও ‘গাঙচিল’ নামের দুটি সিনেমা রয়েছে।

দুটি সিনেমাই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। মানসম্মত যে কোনো কাজের প্রতিই তার বেশ আগ্রহ। একাধিক সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন যে, মনের মতো গল্প না পেলে প্রস্তাবে সাড়া দেবেন না।

প্রায় দুই দশকের ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে পূর্নিমা বলেন, ‘শুধু আমি কেন, দর্শকও এখন ভালো গল্প চান। ভালো গল্প হলে দর্শকরা অবশ্যই প্রেক্ষগৃহে ও টিভির সামনে বসবেন। যেসব সিনেমার গল্প স্ট্রং, সেসব সিনেমা দেখতে এখনো দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় করেন।’

জন্মদিনে মধ্যরাত থেকেই শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। বিশেষ এই দিনের মতো করেই সবার ভালোবাসা, আন্তরিকতা এবং দোয়ায় সুন্দর সুন্দর কাজ করে যেতে চান তিনি।

 আরো পড়ুন: নগ্ন হতে রাজি নন নার্গিস ফাকরি

পরিচালক মতিউর রহমান পানুর ‘মনের মাঝে তুমি’পূর্ণিমা অভিনীত প্রথম সফল সিনেমা । ২০০৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলোও খুব আলোচিত হয়েছিল। খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত সাহিত্যনির্ভর সিনেমা ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’য় অভিনয় করেছেন পূর্ণিমা। 

এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমাটি মুক্তির পর আলোচিত হয়। এছাড়া তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে  ‌'মেঘলা আকাশ', 'শিকারী', 'স্বামী-স্ত্রী যুদ্ধ', 'মেঘের পর মেঘ', 'হৃদয়ের কথা' ইত্যাদি।

এসি/


পূর্ণিমা জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250