শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

চীন ও আরব দেশগুলোর মধ্যে বড় বিনিয়োগ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

সংগৃহীত

রিয়াদে চীন ও আরব দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্মেলনে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করা হলো। সৌদি আরবের যুবরাজ সালমাল বলেছেন, ‘আমি পশ্চিমা দুনিয়ার সমালোচনা উপেক্ষা করেছি। আমরা যেখানে সুবিধা পাব, যেখানে সুবিধাজনক ডিল পাব, সেখানেই যাব।'

রিয়াদের সম্মেলনে চীন থেকে প্রচুর বিনিয়োগকারী ও শিল্পপতি গিয়েছেন। গত মার্চে সৌদির রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা সৌদি আরামকো চীনের সঙ্গে দুইটি বড় বিনিয়োগ চুক্তিতে সই করেছে।

সৌদির যুবরাজ বলেছেন, ‘চীনে তেলের চাহিদা অনেক বেড়েছে। তার কিছুটা সৌদি আরব পূরণ করছে। চীন আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, চীন আমাদের সহযোগী দেশ। আমরা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছি।'

আরো পড়ুন: আমানতের উপর সুদের হার কমিয়েছে চীনা ব্যাংক

সৌদির শক্তিমন্ত্রী খালিদ আল ফলিহ বলেছেন, চীনের সঙ্গে আরব দুনিয়ার প্রতিটি চুক্তি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের বাইরে অন্য শিল্পের ক্ষেত্রে যে সব বিনিয়োগ চুক্তি হবে, তা আরব দুনিয়ার চেহারা বদলে দিতে পারে।' সম্মেলন শেষ হলে চুক্তির পরিমাণ জানানো হবে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন সৌদি আরব সফরের কয়েকদিনের মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা হলো।


এসি/আই. কে. জে/

চীন আরব বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250