শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

চীন থেকে এগিয়ে রয়েছে ভারত: আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারপারসন আজালি আসুমানি।

কমোরোস ইউনিয়নের সভাপতি এবং আফ্রিকান ইউনিয়নের (এইউ) চেয়ারপারসন আজালি আসুমানি বলেন ভারত বর্তমানে চীনের থেকেও এগিয়ে রয়েছে। 

বিশ্বের পঞ্চম পরাশক্তি ভারতের প্রশংসা করে তিনি বলেন, ভারতের সমস্ত প্রয়োজনে আফ্রিকা দেশটির পাশে থাকবে। একইসাথে ভারতের মহাকাশ গবেষণার অগ্রগতি নিয়েও প্রশংসা করেন তিনি। 

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর অন্তর্ভুক্ত করে নরেন্দ্র মোদী যখন তাকে আলিঙ্গন করেন, মুহূর্তটি তার জন্য অনেক আবেগঘন ছিল বলেও জানান তিনি।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ তে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তর্ক-বিতর্ক হতে পারে এ আশংকায় ছিলেন আজালি আসুমানি। কিন্তু জি-২০ শীর্ষ সম্মেলনের একদম শুরুতেই নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে আফ্রিকান ইউনিয়নকে কোনরকম বিবাদ ছাড়াই জি-২০ এর অন্তর্ভুক্ত করা হয়।

আফ্রিকান ইউনিয়নকে জি-২০ পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য এ পরিবারের প্রত্যেক সদস্য দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

উল্লেখ্য, আফ্রিকার ৫৫ টি সদস্য দেশ নিয়ে গঠিত আফ্রিকান ইউনিয়ন। চলতি বছরের জুন মাসে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ এর অন্তর্ভুক্ত করার ব্যাপারে প্রস্তাব দেন ভারতের প্রধানমন্ত্রী এবং জি-২০ এর এবারের সভাপতি নরেন্দ্র মোদী।

এসকে/ এএম/


ভারত জি-২০ এইউ আফ্রিকান ইউনিয়ন আজালি আসুমানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250