শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের আক্রমণ ঠেকাতে তাইওয়ানের নতুন সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চীনের আক্রমণ থেকে নিজেদের উপকূলীয় অঞ্চল রক্ষায় ২০২৭ সালের মধ্যে উন্নতমানের অন্তত দুটি ঘরোয়া সাবমেরিন মোতায়েন করার কথা জানিয়েছে তাইওয়ান। পরে এসব সাবমেরিনের সঙ্গে ক্ষেপণাস্ত্র সজ্জিত নতুন মডেলের আরও সাবমেরিন যুক্ত করা হতে পারে। খবর বিবিসির

উদ্বোধনের পর সাই ইং ওয়েন সাবমেরিনের সামনে দাঁড়িয়ে বলেন, ইতিহাস চিরকাল এই দিনটিকে মনে রাখবে।

তিনি আরও বলেন, ঘরোয়াভাবে সাবমেরিন তৈরির ধারণাটিকে আগে অসম্ভব বলে মনে হতো। কিন্তু আমরা তা করে দেখিয়েছি, আমরা এটা পেরেছি।

আরো পড়ুন : ভারতে শুরু হতে যাচ্ছে এক দেশ এক ভোট নির্বাচনব্যবস্থা

দেশটির সামরিক কর্মকর্তারা জানান, সাবমেরিনটি ২০২৪ সালের শেষের দিকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। ডিজেল এবং বিদ্যুতচালিত এই সাবমেরিনটি তৈরিতে ১.৫৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। সাবমেরিনটির নাম দেওয়া হয়েছে ‘হাইকুন’। উড়তে পারে এমন এক পৌরাণিক বিশাল মাছের নাম অনুসারে এটির নামকরণ করা হয়।  

তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে। এই ভূখণ্ডের সবকিছু থাকার পরও জাতিসংঘের স্বীকৃতি নেই। আর চীন এই এলাকাকে নিজেদের অংশ মনে করে। চীনের কেন্দ্রীয় সরকারের ভাষ্য, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এই ভূখণ্ডকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে।

এসকে/ 

চীন তাইওয়ান সাবমেরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250