মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির ভয়ে ৯৯৯ এ চোরের ফোন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে চুরি করতে ঢুকছিলাম, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন।’ একটি দোকানে চুরি করতে ঢুকে গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে এভাবে আকুতি জানায় হৃদয় নামের এক চোর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, মঙ্গলবার ভোররাত সোয়া ৪টায় ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে দোকান থেকে হৃদয় নামে একজন ফোন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল মিঠুন সরেন।

কল করে হৃদয় বলেন, ‘হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।

থানা পুলিশের এসআই আল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্থানীয়রা হৃদয়কে ধরে ফেলেছে এবং মারধর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় এবং পরবর্তীতে থানায় নিয়ে আসে।

কদমতলী থানার এসআই আল আমীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।

ওআ/

চুরি ৯৯৯

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250