শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

চেনা ভুবনে ফিরলেন পরিণীতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

সপ্তাহ তিনেক আগে জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রেমিক, রাজনীতিক রাঘব চাড্ডার সঙ্গে ঘর বেঁধেছেন। জমকালো আয়োজনে গত ২৪ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। এরপর রিসিপশন, পারিবারিক বিভিন্ন আয়োজনে কেটেছে বেশ কিছু দিন। ফলে স্বাভাবিকভাবেই কাজ থেকে দূরে ছিলেন পরি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অবশেষে চেনা ভুবনে ফিরলেন পরিণীতি। নতুন শুরুটা ফ্যাশন অনুষ্ঠানে রাম্প ওয়াকের মধ্য দিয়ে। ভারতের অন্যতম আলোচিত আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এ অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন: মুম্বাইয়ের রাস্তার মেট্রোতে হঠাৎ ঋত্বিক!

একাধিক ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৪ই অক্টোবর) আয়োজনের চতুর্থ দিনে শো-স্টপার (মূল আকর্ষণ) হিসেবে হাজির হন পরিণীতি।

এ সময় তার পরনে ছিল রূপালি রঙের ঝলমলে শাড়ি। ‘কুরবাত’ নামের শাড়িটি তৈরি করেছে ফাবিয়ানা। শাড়ির পাশাপাশি সদ্য বিবাহিত পরির মাথার সিঁদুরও কেড়েছে উপস্থিত দর্শকের মন।

শাড়ি নিয়ে নিজের ভাবনা জানিয়ে পরিণীতি চোপড়া বলেছেন, মাত্র দুই সপ্তাহ হয়েছে আমার বিয়ের। আমি সবসময়ই শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা পরে যোগব্যয়াম পর্যন্ত করা যায়। আমি মনে করি শাড়িতে প্রতিটি ভারতীয় মেয়ের স্বাচ্ছন্দ্য বোধ করা উচিত।

এসি/  আই.কে.জে


পরিণীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250