বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বিনোদন

ছুটির দিনে রাজধানীর বিনোদন অঙ্গন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

নাট্যশালায় মঞ্চস্থ হবে শিখণ্ডী কথা - ছবি: সংগৃহীত

আজ শুক্রবার নানা আয়োজনে মুখর থাকবে রাজধানীর বিনোদন অঙ্গন। প্রদর্শনী, চলচ্চিত্র স্মরণ অনুষ্ঠানসহ এদিন থাকবে বেশ কয়েকটি নাটকের মঞ্চায়ন।

 শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

 বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকেল ৫টা থেকে শুরু হবে ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’। উৎসবে অংশগ্রহণ করবেন বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত এবং নৃত্যশিল্পী।

 নবযৌবনা বরষা

 যুক্ত এবং নন্দন–এর যৌথ উদ্যোগে সংগীত ও আবৃত্তির অনুষ্ঠান ‘নবযৌবনা বরষা’। ছায়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা সোয়া ৬টা থেকে সংগীত ও আবৃত্তি পরিবেশন করবেন যুক্ত এবং নন্দনের শিল্পীরা।

চারুকলা প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চলছে ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চারুকলা গ্যালারির ১ থেকে ৭ নম্বর গ্যালারিতে প্রদর্শনী চলবে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।

প্রামাণ্যচিত্র প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ১৫ মিনিট থেকে পর্যায়ক্রমে প্রদর্শিত হবে চিত্রশিল্পী মুর্তজা বশীরকে নিয়ে প্রামাণ্যচিত্র জীবন ও বিবিধ ও সংগীত ব্যক্তিত্ব সন্জীদা খাতুনকে নিয়ে বোধিবৃক্ষ। প্রদর্শনী দুটি সবার জন্য উন্মুক্ত।

মঞ্চনাটক

তাজমহলের টেন্ডার

জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে তাজমহলের টেন্ডার। সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটি মঞ্চায়ন করবে কণ্ঠশীলন। ভারতীয় নাট্যকার অজয় শুক্লার লেখা নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী। নাটকটির নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

আরো পড়ুন:একটা ভালো অভিজ্ঞতার অপেক্ষায় আছি: তামান্না ভাটিয়া

শিখণ্ডী কথা

আজ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে শিখণ্ডী কথা।

এম/


রাজধানী বিনোদন অঙ্গন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250