সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

জনসচেতনতায় ভেস্তে গেল রেলে ভয়াবহ নাশকতার পরিকল্পনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রেললাইনের ওপরে মোটা লোহা রেখে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে বড় নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরিকল্পনা করেই রেললাইনের ওপরে মোটা লোহা রাখা হয় যাতে ট্রেন এসে উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে। তবে স্থানীয়রা লোহাটি দেখে ফেলায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি৷

মঙ্গলবার রাত ১২টার দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাটি ৯৯৯-এ ফোন করে প্রশাসনকে জানায়। এর পর জিআরপি পুলিশ এসে রেললাইন থেকে লোহাটি উদ্ধার করে নিয়ে যায়।

আরো পড়ুন: ঢাকাসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোখলেশ জানান, জরুরি নাম্বারে ফোন পেয়ে ফতু্ল্লার কোতালেরবাগ এলাকার হক বাজারসংলগ্ন রেললাইনে এসে দেখা যায় মোটা অনেক ওজনের একটি লোহা লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। 

এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় হতাহতের ঘটনা ঘটতে পারতো। সচেতন লোকজনের তথ্যের জন্য ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে অনেক রেলযাত্রী বেঁচে গেছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বলেন, দুর্বৃত্তরা রেলে নাশকতার চেষ্টা করছিল। পুলিশ সতর্কাবস্থায় আছে। নাশকতার চেষ্টাকারীদের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এসি/ আই. কে. জে/



জনসচেতনতা নাশকতার পরিকল্পনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250