বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান

জন্মদিনে নিজেই নিজেকে কী উপহার দিলেন বিরাট!

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। ৫ নভেম্বর জন্মদিন উপলক্ষে সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছিল সমাজমাধ্যমের পাতা।

তবে জন্মদিনের সেরা উপহারটা মাঠে নেমে নিজেই নিজেকে দিলেন বিরাট। শতরান করলেন ১১৯ বলে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে ছুঁলেন শচিন তেন্ডুলকরের নজির। 

এমন বেনজির ইনিংসের পর সাধারণত সবার প্রথমে গ্যালারির দিকে নজর যায় বিরাটের। তবে রোববার তা হয়নি। কানায় কানায় ভর্তি ইডেনের গ্যালারিতে ছিলেন না অনুষ্কা। তবে শতরানের পরে বিরাটকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতাই তার প্রমাণ।

সেখানেই এল শুভেচ্ছাবার্তা। বিরাটের শতরান করার মুহূর্তের ছবি দিয়ে অনুষ্কা লিখলেন, ‘‘নিজের জন্মদিনে নিজেকে নিজের উপহার!’’

চলতি বছরে পুরুষদের বিশ্বকাপে একাধিক বার শতরানের কাছাকাছি গিয়েও সেই মাইলফলক ছুঁতে পারেননি বিরাট। তবে শচিনের নজির স্পর্শ করার হাতছানি তো ছিলই। কলকাতার বুকেই সেই মাইলফলক স্পর্শ করলেন বিরাট। সেই মুহূর্তে সাক্ষী হয়ে রইল ৬৭ হাজারের গ্যালারি।

সবার হাতের মোবাইল ফোনের আলোয় তখন উজ্জ্বল ইডেন। ১১৯তম বলে ১০০ স্পর্শ করতেই তাঁকে বিরাট অভিবাদন জানালেন কলকাতা ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: টাইম আউট ম্যাথুস, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম

ইডেনের সেই ভিড়ে অনুষ্কা উপস্থিত না থাকলেও বিরাটের ইনিংস মিস্ করেননি অভিনেত্রী। রবিবার সকালেই স্বামীর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করেছিলেন অনুষ্কা। সেখানে অভিনেত্রী লেখেন, ‘‘তিনি, তাঁর জীবনের প্রতিটি ভূমিকা আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী।

তার পরেও, কোনও না কোনও ভাবে নিজের টুপিতে নতুন নতুন পালক যোগ করে চলেছেন তিনি।’’ অনুষ্কার লেখা সেই কথাই সত্যি হল শেষমেশ। অভিনেত্রীর পোস্টের কয়েক ঘণ্টা পরেই আরও এক পালক যুক্ত হল বিরাটের টুপিতে।

এসি/ আই.কে.জে/


বিরাট ‘জন্মদিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250