মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

জমি বেচে ৫৫ হাজার তাল গাছ লাগালেন খোরশেদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৯ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

বয়স যে আসলে একটি সংখ্যা মাত্র তা প্রমান করে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের খোরশেদ আলী। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রয়েছে খোরশেদ আলীর অগাধ শ্রদ্ধা। তাই তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে তার নিজ জেলার বিভিন্ন এলাকার সড়ক গুলিতে রোপণ করেছেন প্রায় ৫৫ হাজার তালগাছের চারা। তার ইচ্ছা জীবনের শেষদিন পর্যন্ত যেন ১ লাখ তালগাছ লাগিয়ে যেতে পারেন।

সরজমিনে দেখা যায়, সড়কের দুই ধারে লাগানো গাছের পরিচর্যা করছেন তিনি। এভাবে গত এক যুগে জেলার বিভিন্ন সড়কে অসংখ্য তাল গাছ লাগিয়েছেন তিনি। এই কাজ করতে গিয়ে নিজের কৃষি জমি পর্যন্ত বিক্রি করতে হলেও থেমে যাননি খোরশেদ আলী। তালের আঁটি কেনা, চারা কেনা, চারা রোপন ও পরিচর্যার মত কাজ তিনি করে চলেছেন জমি বিক্রির ব্যক্তিগত টাকায়।ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা এলাকায় তার বাড়ি। স্ত্রী আর ৭ ছেলে ও ৩ মেয়ে নিয়ে তার সংসার। আয়ের উৎস বলতে কেবল নিজের অল্প কিছু কৃষি জমি আর পল্লী চিকিৎসা দিয়ে যতটুকু অর্থ উপার্জিত হয় সেটুকুই। এ দিয়েই চলে তার সুখের সংসার।

এ বয়সে এসেও হাজার হাজার তালগাছ কেন রোপণ করছেন এমন প্রশ্নের জবাবে খোরশেদ আলী বলেন, মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সেই সব বীর শহীদদের আত্মার শান্তি কামনায় আমি এই উদ্যোগ নিয়েছি। একই সঙ্গে মানুষ যাতে বজ্রপাত থেকে রক্ষা পায় তাই সড়কের দুই ধার দিয়ে এ পর্যন্ত ৫৫ হাজার তালগাছের চারা রোপণ করেছি। তবে ইচ্ছে ১ লাখ গাছ রোপণ করার। প্রতিদিন মোটরসাইকেলে করে বিভিন্ন সড়কে গিয়ে ১০০টি করে গাছের পরিচর্যা করি। তবে গাছগুলো কিছু দুষ্টু প্রকৃতির লোক উপড়ে ফেলছে। তাই গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহায়তা কামনা করেন এ বৃক্ষপ্রেমী।

ওই গ্রামের বাসিন্দারা জানান, তাল গাছ রোপণ করা নিয়ে তার পরিবারের মধ্যে অনেক সময় ঝগড়া হয়েছে। তিনি নিজ উদ্যেগে জমি বিক্রি করেও তালের চারা রোপন করেছেন। এই মহৎ কাজ তিনি করে যাচ্ছেন আমাদের পরবর্তী প্রজন্মের উপকারের জন্য। এসব তাল গাছের যত্নে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে তিনি আরো উৎসাহ পাবেন।

খোরশেদ আলী নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক। প্রকৃতির সৌন্দর্য, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অনেক। ইউপি কার্যালয় থেকে তাল গাছ রক্ষণাবেক্ষন বিষয়ে সহযোগিতা করা হচ্ছে বলেও তিনি জানান।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান খোরশেদ আলীর তাল গাছ রোপনকে সাধুবাদ জানিয়ে বলেন, খোরশেদ আলীর তাল গাছ লাগানো সামাজিক ভালো কাজের একটি চরম দৃষ্টান্ত স্থাপন করেছে।

ওআ/

তালগাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250