মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশের ভেন্যু নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার (২৬ ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

তিনি জানান, শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির মহাসচিবসহ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য। বৈঠকের বিষয়বস্তু ছিল- প্রশাসনের পক্ষে থেকে সমাবেশের ভেন্যু পরিবর্তন করে অন্য কোনো জায়গায় করতে প্রস্তাব দেওয়া হলে করণীয় কী হবে এবং যদি অনুমতি না দেওয়া হয় তাহলে দলের পরবর্তী করণীয় কী হবে। ওই বৈঠকে বিভিন্ন মতামত উঠে আসে।

আরো পড়ুন: পুলিশকে বিএনপির আন্দোলনে বাধা না দেওয়ার আহ্বান ফখরুলের

আগামী ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

এসকে/ 

বিএনপি সংবাদ সম্মেলন মহাসমাবেশ ২৮ অক্টোবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250