বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী পাঠানো দেশ আমরা : সেনাপ্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৫ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী অনেক অর্জন করেছে এবং আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। 

বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ১৫তলাবিশিষ্ট সেনা সদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানো আমাদের পেশাগত মানের একটা জ্বলজ্বল উদাহরণ। আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে চলবে না, আরও আগাতে হবে। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগুতে হবে। বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে স্মার্ট হতে হবে। ভবিষ্যতের টেকনোলজি, রণকৌশল ও বিশ্বপরিস্থিতিকে মাথায় রেখে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে।

এ সময় সেনাপ্রধান স্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন মডেল রুম, ডিভিশন সুইমিং পুল, গ্যারিসন মসজিদ ৩-এর উদ্বোধন ঘোষণা করেন।

সেনাপ্রধান আরও বলেন, স্থাপনাগুলো তৈরির মাধ্যমে আপনাদের (সেনা সদস্যদের) জীবনযাত্রার মান আগের চেয়ে আরামদায়ক হবে। তা আপনাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। উঁচু মনোবল থাকলে তখনই আপনারা সঠিক প্রশিক্ষণ নিতে পারবেন এবং আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব হলো সেবা করা, বহিঃশত্রু থেকে দেশকে রক্ষা করা। আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সব সময় কাজ করতে হবে। কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশা বেছে নিয়েছি। নিজেদের প্রস্তুত করে দেশ-বিদেশে সরকার কর্তৃক যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া, সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসারসহ অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসকে/ 


জাতিসংঘ সেনাবাহিনী সেনাপ্রধান শান্তিরক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250