বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

জাতীয় পার্টির সঙ্গে জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা।

আরো পড়ুন: গণভবনে রওশন এরশাদ

তিনি বলেন, জিএম কাদের সাহেব হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদকেও নমিনেশন দেননি। এরশাদ সাহেবের ছেলে হিসেবে সাদেরও তো এমপি হওয়ার অধিকার রয়েছে। সেতো সাদকে ভাতিজাই মনে করে। অথচ সাদের আসনে তিনি নিজেই দাঁড়িয়েছেন। উনি ওনার আত্মীয়দের সঙ্গেও সমস্যা করলেন। আমাদের সঙ্গে তো সমস্যা আছেই।

আরো পড়ুন: নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি: চুন্নু

তিনি জানান, তাই জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টি রওশন এরশাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250