শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

জাতীয় পার্টিসহ শরিকদের আসনে প্রার্থী রাখবে না আওয়ামী লীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টিসহ শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেবে আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টিকে কয়টি আসন ছাড়বে এখনো পরিষ্কার করেনি দলটি।

রোববার (১৭ই ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেন।

তিনি বলেন, কাকে কয়টি আসন ছাড়া হবে, বিকেল ৪টার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে।

আসন ভাগাভাগির নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও প্রায় ২২শ প্রার্থী আছে, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?

আরো পড়ুন: জোট নিয়ে আলোচনা হয়নি, ৩০০ আসনেই জাপার প্রার্থী থাকবে

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হকসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসকে/ 

আওয়ামী লীগ জাতীয় পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250