শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

জানি না আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস তিন বছর আগে আজকের এই দিনেই মাকে হারিয়েছিলেন। মা শেফালি বিশ্বাসের তৃতীয় প্রয়াণ দিবসে তার কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে আজ ফেসবুকে অপু একটি স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন, দেখতে দেখতে তিন বছর তোমাকে ছাড়া কাটিয়ে দিলাম মা। জানি না আরো কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না, তবে তুমি যে অনেক কিছু জানো না, তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল কারণ, এই মাসে আমি মা হয়েছি। আবার এই মাসে আমার মাকে হারিয়েছি। আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু...? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি!

তিনি আরও লিখেন, আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মাদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো, আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।

গেল ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা। এছাড়াও শিগগিরই মুক্তির অপেক্ষায় আছে ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের নতুন একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ওআ/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250