বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য  বাণিজ্যে বাধা দূরীকরণ ও বিনিয়োগসহ ১৭ টি খাতকে চিহ্নিত করা হয়েছে। বুধবার (২৭শে ডিসেম্বর) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে দুইদেশের যৌথ স্ট্যাডি গ্রুপের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ দুই দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুনদেশে দারিদ্র্যের হার কমলো ৫.৬ শতাংশ

অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি বলেন, প্রথম বারের মত বৃহৎ কোনো অর্থনীতির দেশের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হতে যাচ্ছে। ২০২৬ সালের আগেই এই চুক্তি হবে। এ চুক্তি হলে জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। ইপিএর আলোকে জাপানি বিনিয়োগকারীদের সমস্যার সমাধান করা হবে। এতে বিদেশি বিনিয়োগ ও শিল্প উৎপাদন ত্বরান্বিত হবে।

জাপান রাষ্ট্রদূত বলেন, এই চুক্তির ফলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ গভীর ও প্রসারিত করতেই এ চুক্তি।

উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ ১ হাজার ৯০১ মিলিয়ন ডলারের পণ্য জাপানে রপ্তানি করে। এর বিপরীতে জাপান থেকে আমদানি করে ২ হাজার ২৯ মিলিয়ন ডলারের পণ্য।

এসি/


জাপান-বাংলাদেশ অংশীদারিত্ব চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250