শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

জাপার প্রেসিডিয়াম সদস্য হলেন জি এম কাদেরের স্ত্রী শেরীফা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ই ডিসেম্বর) জাপার যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদেরকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী-রওশনের বৈঠকের সঙ্গে জাপার সম্পর্ক নেই: চুন্নু

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে নির্বাচন করছেন শেরীফা কাদের। এরইমধ্যে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

এসকে/ 

জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250