শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

জামিন পেলেন বিএনপি নেতা দুলু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দুটি হত্যা মামলায় জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে নাটোরের সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মো. শরীফ উদ্দীন তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর শহরের তেবাড়িয়া এলাকার চাঞ্চল্যকর রাকিব রায়হান হত্যা এবং আলাইপুরের যুবলীগ নেতা পলাশ হত্যা মামলার আসামি। তিনি দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর মামলা দুটির হাজিরার তারিখ ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ দুপুরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। সেখানে তার আইনজীবী গত ২৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি থাকার কথা জানিয়ে জামিন চান। এ সময় আদালতের এজলাস কক্ষে বিএনপিপন্থি বিপুল সংখ্যক আইনজীবী দাঁড়িয়েছিলেন। এ সময় রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত কৌঁসুলি আরিফুর রহমান এই জামিনের বিরোধিতা করেন।

পরে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দুটি মামলাতেই পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

বিএনপির এই নেতাকে জামিন দেওয়ার পরপরই আদালত তেবাড়িয়ার রাকিব-রায়হান হত্যা মামলার সাক্ষী ইদ্রিস আলীর সাক্ষ্য গ্রহণ করেন।

এসকে/ 


বিএনপি জামিন রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250