শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি শিখরের সঙ্গে উজ্জয়িনীর মহাকালের মন্দিরে পূজা দিলেন জাহ্নবী। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। তিরুপতির মন্দির দর্শন হোক কিংবা মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির পার্টি—সবখানেই একসঙ্গে হাজির হচ্ছেন তারা। 

তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্দিরের পুরোহিতরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জন নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।

ইদানিং মহাকাল মন্দিরে যাওয়ার ধুম পড়েছে বলি তারকাদের। আনুশকা-বিরাট গিয়েছিলেন পূজা দিতে। তারপর রাঘব-পরিণীতি বিয়ের দিন কয়েক আগেই পূজা দিতে যান ওই মন্দিরে। এবার পূজা দিলেন শিখর-জাহ্নবী। এতেই জোরালো হল তাদের বিয়ের জল্পনা।

বরাবরই পূজা পাঠ করতে ভালবাসেন অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি উৎসবে তাকে অংশ নিতে দেখা যায়। প্রতি বছর জন্মদিনে সিঁড়ি ভেঙে উঠে তিরুপতি পূজা দেন। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবীকে নিয়ে সারা আলি খান একটি মন্তব্য করে বসেন। 

আরো পড়ুন: বিয়ে নিয়ে ট্রলিংয়ের জবাবে যা বললেন পরমব্রত

করণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পূজা পাঠ করবেন? জবাবে সারা জাহ্নবী কাপুরের নাম বলেন। সারার এই মন্তব্য নানা রকম জল্পনা উস্কে দিয়েছিল। কিছুদিনের মধ্যেই যেন সেগুলোই সত্যি করলেন জাহ্নবী। তবে ঠিক কবে বিয়ে করছেন জাহ্নবী এবং শিখর, তা এখনো জানা যায়নি।

বলিউডে অভিষেকের আগে শিখর-জাহ্নবীর প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পরই যেন ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী। প্রথম সিনেমায় অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। প্রেমের ব্যাপারে বেশ লাজুক অভিনেত্রী। তবে পুরনো প্রেমিক জীবনে ফেরায় ধীরে ধীরে গভীর হতে থাকে হয় আগের সম্পর্ক।

এখন মনে হচ্ছে, ক্রমে পরিণতির দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন শ্রীদেবী কন্যা।

এসি/ আই.কে.জে/



জাহ্নবী কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250