শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম

জায়েদ খানের ‘ভক্ত’ পূজা চেরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে লেখেন জায়েদ খানের কোনো ভক্ত নেই। বরাবর এই নায়ককে নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও অনেক সময় আবার দেখা যায় জায়েদ খান বলেন নারীরা তার বিশাল ভক্ত। তবে এবার কোনো সাধারণ নারী নয়, সয়ং অভিনেত্রী পূজা চেরীই জায়েদ খানের ভক্ত বলে জানা গেছে। তবে সেটি সিনেমা পর্দায়।

বাস্তবে পূজা জায়েদ খানের ভক্ত কিনা সে সম্পর্কে জানা না গেলেও সিনেমার পর্দায় এবার তাই দেখা যাবে। 'লিপস্টিক' সিনেমায় এই নায়কের ভক্ত হিসেবে দেখা যাবে ঢালিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রী পূজা চেরীকে৷

রবিবার(১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে 'লিপস্টিক' শিরোনামের এই সিনেমার শুটিং। সিনেমার গল্পে দেখা যাবে শুটিং করতে গ্রামে গিয়েছেন জায়েদ খান। সেখানে ভক্ত হিসেবে ধরা দিবেন নায়িকা পূজা চেরী। এই সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

প্রথমবারের মতো সিনেমায় কাজ করতে যাচ্ছেন পূজাটির সঙ্গে। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, 'রবিবার থেকে শুটিং শুরু হচ্ছে। এই সিনেমায় আমি আমার নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। এটা আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। এমন একটি কাজের সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আর এখানে আমার ভক্তের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী।'

আরো পড়ুন: এবার কন্ঠ শিল্পী হিসেবে পুরস্কার পেলেন নায়িকা সুবহা

পূজা চেরী ভীষণ ট্যালেন্টেড শিল্পী এবং তার খুব পছন্দের অভিনেত্রী। এই নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার এবং ভক্ত চরিত্রে পেয়ে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান বলেও জানান।

'লিপস্টিক' শিরোনামের এই সিনেমায় আরো অভিনয় করছেন আদর আজাদ ও মিশা সওদাগর।

এসি/ আই.কে.জে/




জায়েদ খান পূজা চেরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250