শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ঢালিউড

জায়েদকে সতর্ক করে কী বললেন শাওন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

চিত্রনায়ক জায়েদ খানে তার জন্মদিনে অনেকের কাছ থেকে পেয়েছেন শুভেচ্ছা। তবে অভিনেত্রী, গায়িকা ও পরিচালক মেহের আফরোজের শুভেচ্ছা ছিল আলোচিত-সমালোচিত এই শিল্পীর জন্য অনন্য পাওয়া।

জায়েদকে শুভেচ্ছা জানিয়ে শাওন বলেছেন, ‘শুভ জন্মদিন জায়েদ খান, তোমার সরলতাই তোমার সম্পদ। শুধু তাই নয়, শাওন জায়েদকে সতর্কও করেছেন।

অভিনেত্রী বলেছেন, ‘তবে সেই সরলতা যেন বোকামিতে রূপ না নিতে পারে সেই সীমারেখাটা টানা দরকার।’

 জায়েদ খান যতটুকু প্রতিভাবান ততটুকু নিয়েই যেন আলোচনা হয়, এজন্য শুভ কামনাও জানিয়েছেন মেহের আফরোজ শাওন। জায়েদের উদ্দেশে তিনি বলেন, ‘কত বেশি বলবে তা ভাবার চেয়ে, কখন চুপ করে শুধু শুনবে সেটা বুঝতে পারা তোমার জন্য খুব প্রয়োজন। তোমার যতটুকু প্রতিভা আছে তা পরিপূর্ণতা পাক এবং শুধু সেটা নিয়েই আলোচনা হোক এই শুভকামনা। অনেক ভালো থেকো।’

জায়েদ খানের সঙ্গে শাওন একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘এটা মজা করার জন্য দেয়া কোনো পোস্ট না। আমি সচেতনভাবে আমার স্নেহের একজনকে আমার ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলেন মেহের আফরোজ শাওন। সেখানে জায়েদ খানও আমন্ত্রিত ছিলেন। তাদের একটি গ্রুপ ছবিও দেখা যায়।

আরো পড়ুন: ফেসবুকে সুখবর দিলেন মিম

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘কাল জন্মদিন ছিল আমার। অজস্র শুভেচ্ছা পেয়েছি। আমি অভিভূত হয়েছি মানুষের প্রতি আমার ভালোবাসা দেখে। শাওন আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এতে আমি আপ্লুত। তিনি আমাকে স্নেহ করেন, আমিও তাকে সম্মান করি। আমি সবার কাছে কৃতজ্ঞ।’

এম/


জায়েদ খান ঢালিউড জন্মদিন মেহের আফরোজ শাওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250