শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

জুতা–মোজার দুর্গন্ধ ঠেকানোর সহজ ১০টি উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

জুতা–মোজার দুর্গন্ধ ঠেকানোর সহজ ১০টি উপায় ।। প্রতীকী ছবি

শীত, গ্রীষ্ম, বর্ষা—ঋতু যা–ই হোক, পায়ে জুতা পরতেই হয়। তবে এই বর্ষায় জুতা পরে যাঁরা বাইরে প্রচুর হাঁটাহাঁটি করেন, তাঁদের ভোগান্তি একেবারে কম নয়। ঘন ঘন জুতা ময়লা হওয়ার সমস্যা তো আছেই, তবে সবচেয়ে বড় সমস্যা হলো জুতা–মোজার দুর্গন্ধ। কী করলে এর থেকে রেহাই মিলবে? জেনে রাখুন কিছু পরামর্শ।

১. সাধারণত পা ঘামার প্রবণতা থাকলেই দুর্গন্ধ ছড়ায়। ঘামে ভেজা স্যাঁতসেঁতে পায়ে ব্যাকটেরিয়ার বিস্তার দ্রুত হয়। সময় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দুর্গন্ধও। তাই মোজা পরার আগে অ্যান্টি-ব্যাকটেরিয়াল পাউডার লাগিয়ে নিতে পারেন।

২. বাড়ি ফিরে লবণ মেশানো কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখতে পারেন।

৩. স্ক্র্যাব করে পায়ের মৃত কোষ সরিয়ে ফেললেও দুর্গন্ধ কমবে।

৪. এক জোড়া জুতা প্রতিদিন না পরে জুতা বদল করে পরলেও কিছুটা সমাধান মিলতে পারে। সব সময় পরিষ্কার মোজা পরা উচিত। ত্বক সংবেদনশীল হলে মোজা এক দিনের বেশি না পরাই ভালো।

৫. সম্ভব হলে বাইরে থেকে ফিরে মোজা বাতাসে শুকিয়ে নিতে হবে। আর সাবানপানিতে ধোয়ার পরও ভালোভাবে বাতাসে শুকিয়ে নিতে হবে, নইলে দুর্গন্ধ ফিরে আসবে।

৬. জুতা বদ্ধ জায়গায় না রেখে আলো ও বাতাস চলাচল করে, এমন স্থানে রাখা উচিত।

৭. দীর্ঘ সময় জুতা বা মোজা পরে না থেকে মাঝেমধ্যে জুতা খুলে পায়ের পাতায় বাতাস লাগালে দুর্গন্ধ হওয়ার শঙ্কা কমবে।

আরো পড়ুন: ফিটনেস রুটিন কেন জরুরি

৮. যাঁদের অনেকক্ষণ জুতা পায়ে দিয়ে থাকতে হয়, তাঁদের ফিতা আলগা করে বেঁধে রাখা উচিত, যাতে সুযোগ পেলেই খুলে ফেলা যায় ও দ্রুত পায়ে ঢুকিয়ে নেওয়া যায়।

৯. আজকাল বাজারে পায়ের দুর্গন্ধ এড়ানোর সুগন্ধি পাওয়া যায়। সেসবও ব্যবহার করতে পারেন। পায়ের প্রতি যত্নবান হলে দুর্গন্ধ সহজেই এড়ানো যায়।

১০. সিনথেটিক মোজা পায়ে দুর্গন্ধ বাড়ায়। তাই সুতি মোজা পায়ে দিলে দুর্গন্ধ কমবে।

এম এইচ ডি/ আইকেজে 

জুতা–মোজার দুর্গন্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250