মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

জেমসের জাদুতে মোহিত হলো হলিউড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

নগর বাউলখ্যাত জেমস। ছবি: সংগৃহীত

জীবন্ত কিংবদন্তি জেমসের কণ্ঠের জাদুতে এবার মোহিত হলো হলিউড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জমকালো গানের আসরে দেশীয় ব্যান্ড সংগীতে দর্শক মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমস।

চলচ্চিত্র দুনিয়ার তীর্থভূমি হলিউডে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২৭ ও ২৮ মে বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে পারফর্ম করেছেন নগর বাউলখ্যাত জেমস।

রঙিন মঞ্চে জেমস ১৩টি গান গেয়ে মাতিয়ে তোলে দর্শক হৃদয়। অনুষ্ঠানে সবার শেষে জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। এ গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান অন্য জগতে।

আরো পড়ুন: এবার মুক্তাগাছায় ‘কৃষকের ঈদ আনন্দ’

অনুষ্ঠানে জেমস দর্শকদের আরও গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে।

বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে জেমসের পাশাপাশি আরও পারফর্ম করেন তানজিন তিশা, সজল নূর, নাজু আখন্দসহ নিউইয়র্কের এক ঝাঁক শিল্পী।

এম/


 

নগর বাউলখ্যাত জেমস।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250