মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

জোভান-পায়েল-মনোজের ত্রিভুজ প্রেম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

মনোজ প্রামাণিক, কেয়া পায়েল ও ফারহান আহমেদ জোভান - ছবি: সংগৃহীত

গল্পটি তুমুল প্রেমের। তিনজন ভালো মনের মানুষের প্রেমের গল্পও বলা যায়। ঘটনাচক্রে তিনটি হৃদয় একসঙ্গে জড়িয়ে যায়। কিন্তু এখানে প্রত্যেকেই নিজের স্বার্থ না দেখে, সর্বদা প্রত্যাশা করে- প্রিয় মানুষটির ভালো হোক।

এমনই এক ত্রিভুজ প্রেমের গল্পে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাম রেখেছেন ‘নিজের খেয়াল রেখো’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল ও মনোজ প্রামাণিক।

আরো পড়ুন: ১০ দিনে সিনেমাটির আয় প্রায় ২ কোটি!

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এই গল্পটায় কেউ হয়তো জয়ী হয়, কিন্তু কেউ হেরে গিয়েও সবচাইতে বড় জয় পায়। কারণ প্রত্যেকেই নির্ভেজালভাবে অন্যের প্রতি বলতে পারে- নিজের খেয়াল রেখো...। মূলত আমার এবারের নির্মাণের মূল বার্তা এটাই। যদিও গল্পের ভেতরে উত্থান-পতন অনেক কিছুই রয়েছে। যেটা না দেখলে অনুমান বা অনুভব করা যাবে না।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে শিগগিরই নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250