বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ

জয়া আহসানের ‘অর্ধাঙ্গিনী’ আসছে ২ জুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বয়সটাকে যেন আটকে রেখেছেন অভিনেত্রী জয়া আহসান! চল্লিশের ঘরে বয়স এলেও নিজেকে আটকে রেখেছেন সেই ২৫ এর ঘরে! সৌন্দর্য ও অভিনয়ে আবিষ্ট করে রাখছেন অনুরাগীদের। শনিবার হুট করেই জয়া দিলেন নতুন খবর।

জানালেন, ‘বিজয়া’, ‘বিসর্জন’ সিনেমাগুলোর পর এবার ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসছেন তিনি। নির্মাতা সেই কৌশিক গঙ্গোপাধ্যায়, যিনি ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ বানিয়েছেন।

সিনেমাটিতে জয়া অভিনয় করছেন- এই খবর পুরোনো। ২০১৯ সালের খবর এটি। সে বছরই শুরু হয় ছবিটির শুটিং। মাঝখানে বেশ ক’বছর ছবিটি সম্পর্কে কিছুই জানা যায়নি। শনিবার ছবির পোস্টার শেয়ার করে জয়া জানালেন, আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘সত্যি কি অর্ধেক হয়?’


আরো পড়ুন: অভিনয়-প্রযোজনায় ‘চিফ হিট অফিসার’ বুশরা!


সিনেমাটিতে চূর্ণী ও জয়ার পাশাপাশি রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য। অম্বরিশকে ছবিতে একদম নতুন ভাবে দেখা যাবে বলে জানা গেছে। ছবিতে গায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পূরবকে এর আগে ‘লক্ষ্মী ছেলে’ সিনেমায় দেখা গেছে। 'অর্ধাঙ্গিনী' সিনেমায় তিনি থাকছেন গুরুত্বপূর্ণ এক চরিত্রে।

মূলত দুই নারীর জীবনের গল্প নিয়ে ‘অর্ধাঙ্গিনী’ চিত্রনাট্য। ছবিতে জয়ার সঙ্গে আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কীভাবে এক সুতায় বাঁধা পড়ে দুই নারীর জীবন, তা নিয়েই 'অর্ধাঙ্গিনী'র গল্প।

এসি/ আইকেজে 
 

জয়া আহসান ‘অর্ধাঙ্গিনী’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250