শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

টসে জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হলো বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি শক্তিশালী দুই দেশ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া।

কে যাবে ফাইনালে? ভারতের সঙ্গী হবে কোন দল? এই প্রশ্ন মাথায় নিয়েই টস করতে নামলেন দুই অধিনায়ক টেম্বা বাভুমা এবং প্যাট কামিন্স। টস জিতলেন টেম্বা বাভুমা এবং টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

পুরো বিশ্বকাপেই দেখা গেছে, প্রথমে ব্যাট করা মানেই দক্ষিণ আফ্রিকার উড়ন্ত সূচনা এবং রানের পাহাড়। আজ সেমিফাইনালেও তারা টস জিতলো এবং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলো। এখন দেখার বিষয়, কত রান আজ তারা করতে পারে।

যদিও বৃষ্টির চোখ রাঙানি আছে। সাগরে লঘুচাপের কারণে বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টির সম্ভাবনা। বাদ যাচ্ছে না কলকাতাও। ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। তাতে অবশ্য লাভ হবে দক্ষিণ আফ্রিকারই।

আরো পড়ুন: ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত

গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হেরেছিলো অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা করেছিলো ৩১১ রান। জবাবে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয়ে গিয়েছিলো।

টস করতে নেমে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাও বলেছেন, ‘টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ- বৃষ্টির সম্ভাবনা আছে। আমরা বিষয়টাকে মাথায় রেখেছি। তবে দলের শক্তির বিষয়টাতেই জোর দিচ্ছি আমরা।

অস্ট্রেলিয়াও চেয়েছিলো প্রথমে ব্যাট করতে। তবে তারা চায় শুরুতেই উইকেটের সুবিধা কাজে লাগিয়ে প্রোটিয়াদের দ্রুত উইকেট ফেলতে।

এসি/ আই. কে. জে/


দক্ষিণ আফ্রিকা ব্যাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250