মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন *** উত্তরায় শপিং মলে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৫ *** মতপ্রকাশের প্রতীক নয়, লেখক হিসেবে অমরত্ব চান সালমান রুশদি *** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান

টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশন্স লিগের শিরোপা জিতল স্পেন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

স্পেন - ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। কিন্তু লড়াইয়ের ধরনে তেমন কোনো পরিবর্তন এলো না। আক্রমণ-পাল্টা আক্রমণ চলল ঠিকই; কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষককে যথেষ্ট পরীক্ষায় ফেলতে পারল না কোনো দল। অবশেষে টাইব্রেকারে বাজিমাত করল স্পেন। উনাই সিমোনের অসাধারণ নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগের শিরোপা জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

রোববার রাতে নেদারল্যান্ডসের রটারডামে ডি কুইপ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ফল না আসায় ম্যাচ যায় টাইব্রেকারে। আর তাতে ৫-৪ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

খেলায় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পেনই, গোলমুখে বেশি শটও নিয়েছে তারাই। তবে নির্ধারিত সময়ের খেলায় গোলের দেখা পায়নি কোনো দলই।

ম্যাচ টাইব্রেকারে গড়ানোর পর প্রথম তিন শটে দুই দলই গোল পায়। তবে ক্রোয়েশিয়ার লভরো মাইয়ের নেওয়া চতুর্থ শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমোন। অন্যদিকে স্পেনের হয়ে চতুর্থ শটটি নেওয়া মার্কো আসেনসিও গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে নেন। পঞ্চম শটে গোল দিয়ে ক্রোয়েশিয়াকে ৪-৪ এ সমতায় ফেরান ইভান পেরিসিচ। অন্যদিকে স্পেনের পক্ষে পঞ্চম শট নিতে এসে লাপোর্তে ক্রসবারে মারেন।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(১৯ জুন ২০২৩)

ক্রোয়েশিয়ার পক্ষে পেতকোভিচের নেওয়ার পরের শটটি ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমোন। তবে স্পেনের হয়ে দানি কারভাহালের নেওয়া শট ঠেকাতে পারেননি ক্রোয়েশিয়ার গোলরক্ষক। এতে স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই ফিরতে হয় লুকা মডরিচদের।

২০১০ সালে বিশ্বকাপ জেতা স্পেন তিনবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতলেও নেশন্স কাপের শিরোপাটি অধরাই ছিল তাদের। এবার সেই শিরোপা জয়ের স্বাদও পেল তারা।

এম/




Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250