শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

টিয়া পাখি মানুষের মতো কথা বলতে পারে, কিন্তু কিভাবে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

পোষা পাখিদের মধ্যে তোতা, ময়নার পাশাপাশি জনপ্রিয়তা আছে টিয়ার। টিয়া পোষার বড় কারণ হলো এটি মানুষের মতো কথা বলতে জানে।

কেউ যদি টিয়াপাখি পোষেণ আর প্রতিদিন তাকে ভাষা শেখানোর চেষ্টা করেন, তবে কিছুদিনের মধ্যেই পাখিটি কিছু শব্দ বলতে পারবে। অন্য পাখিদের মধ্যে কিন্তু সচরাচর এমন গুণ দেখা যায় না। আর তাই মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, টিয়া পাখির মধ্যে এমন বিশেষ কী রয়েছে যে এটি মানুষের ভাষা অনুকরণ করতে পারে? 

কয়েকশ বছর আগে, যখন প্রথম এমন কিছু ঘটেছিল তখন মানুষ একে অলৌকিক ঘটনা ভেবেছিল। কেউ কেউ এর সঙ্গে ঈশ্বরের যোগসূত্রও খুঁজে বের করতে চাচ্ছিলেন।

আরো পড়ুন : ভূমিকম্প হলে কী করবেন

কিন্তু বিজ্ঞানের উন্নতিতে যন্ত্র ও প্রযুক্তির সাহায্যে মানুষ খুঁজে বের করতে পেরেছে এর পেছনের আসল কারণ। টিয়া পাখির মানুষের মতো কথা বলতে পারার পেছনেও আছে বিজ্ঞান। 

বিজ্ঞানীরা টিয়া বা তোতাপাখির শরীর নিয়ে গবেষণা করে জানতে পারেন যে তাদের ঘাড়ে সিরিনক্স নামক একটি অঙ্গ রয়েছে যা তাদের শ্বাসনালিতে অবস্থিত। এই অঙ্গটির মাধ্যমেই তোতা বা টিয়া মানুষের মতো কথা বলতে পারে।

গত ৩৪ বছর ধরে বিজ্ঞানীরা তোতাপাখির মস্তিষ্ক নিয়ে গবেষণা করছিলেন। এই গবেষণায় দেখা গেছে, তোতা বা টিয়াদের মস্তিষ্কের বাইরের বলয়ে উপস্থিত খোলস তাদের যেকোনো ভাষা শিখতে সাহায্য করে।

মূলত প্রতিটি পাখির মস্তিষ্কের বাইরের বলয়ে এই খোলস থাকে। তবে টিয়া পাখির খোলস অন্যান্য পাখির তুলনায় অনেক বড়। এই পাখি অন্য যেকোনো পাখির চেয়ে দ্রুত যেকোনো ভাষা শিখতে পারে, বুঝতে পারে এবং তা পুনরাবৃত্তি করতে পারে।

এস/ আই.কে.জে

টিয়া পাখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250