মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা

ঠাকুরগাঁওয়ে মিষ্টি আলুর বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের সীমান্তবর্তী জগদল নাগর নদীর পতিত বালু চরে মিষ্টিআলু চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক হাসান আলী। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহায়তায় দুই একর জমিতে মুড়াসাকি ও ওকিনামা জাতের মিষ্টিআলু চাষ করেন তিনি। এসব আলুর কোনো কোনোটির ওজন ৩ থেকে ৪ কেজি। হাসান আলীর উৎপাদিত এত বড় আকারের মিষ্টিআলু দেখতে দূরদূরান্ত থেকে অনেকেই ভিড় করছেন তার বাড়িতে, নিচ্ছেন পরামর্শ।

ধর্মগড়ের কৃষক জমির উদ্দীন বলেন, চরের বালুমাটিতে এত ভালো ফসল হবে ভাবতেও পারিনি। এত বড় মিষ্টিআলু জীবনেও দেখিনি। দেখে খুব ভালো লাগছে। যত্ন করলে যে রত্ন পাওয়া যায়— হাসান আলী সে উদাহরণ সৃষ্টি করেছেন।
এ বিষয়ে কৃষক হাসান আলী বলেন, প্রথমে যখন শুরু করি হতাশা কাজ করছিল। এখন এমন ফলনে আমি সত্যিই আনন্দিত। প্রথমবারই এত বড় সাফল্য পাব, ভাবতেও পারিনি। এ পর্যন্ত ৫০ হাজার টাকার মিষ্টিআলু বিক্রি করেছি জমি থেকে। আরও ৩০০ মণের ওপরে আলু রয়েছে, যার বাজারদর ৩ লাখ টাকার বেশি বিক্রি হবে আশা করছি। পানির সেচ বেশি দিতে হয়েছে। কারণ, চরের জমি মানেই বালু। আগামীতে আরও বেশি জমিতে মিষ্টিআলু চাষের চিন্তা করছি।

আরো পড়ুন: সৈয়দপুরে গ্রীষ্মকালেও চাষ হচ্ছে ফুলকপি-বাঁধাকপি

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা— কোনো পতিত জমি ফেলে রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় নদীর চরেও চাষ শুরু করা হয়েছে। কৃষক হাসান আলী ৩ থেকে ৪ কেজি ওজনের মিষ্টিআলু উৎপাদন করে উপজেলায় তাক লাগিয়ে দিয়েছেন। বাজারে বিশেষ পুষ্টিগুণসম্পন্ন মিষ্টিআলুর ব্যাপক চাহিদা রয়েছে। আশা করছি, অন্য কৃষকরাও তাকে দেখে উদ্বুদ্ধ হবেন। 

এম/


 

ঠাকুরগাঁও মিষ্টি আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250