মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন আব্দুল গফুর নামের এক রিকশাচালক। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন তিনি।

বুধবার (৩১ মে) সদর উপজেলার জগ্ননাথপুর ইউনিয়নের ২৪ টিউবওয়েল নামক এলাকায় টাকাগুলো কুড়িয়ে পান তিনি।

এর আগে সকালে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে টাকার একটি বান্ডিল কুড়িয়ে পান আবদুল গফুর। সেটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ব্যবস্থা করেন। পরে পুলিশের মাধ্যমে ওই টাকা প্রকৃত মালিক রেজাউলের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আবদুল গফুর গরীব হয়েও তার এমন মানবিক কাজ আসলেই আমাদের জন্য শিক্ষার।

টাকা পেয়ে রেজাউল ইসলাম বলেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ফেরার পথে রাস্তায় পড়ে যায়৷ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখি টাকাটা আমার পকেটে নাই। তারপর শুনলাম একজন রিকশাচালক টাকাটা পেয়েছেন। আমি এসে কিছু প্রমাণ দিলাম৷ আর আমার টাকা আমাকে ফেরত দেওয়া হলো৷ আমি ভাবতে পারিনি যে টাকাটা ফেরত পাব৷ আমি সেই রিকশাচালক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

এ বিষয়ে রিকশাচালক আব্দুল গফুর বলেন, টাকাটা পাওয়ার পর অনেকে আমার কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছেন৷ কিন্তু আমি কাউকে দেইনি। আমার ইচ্ছে ছিল প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া। আমি সেটা করতে পেরে খুব খুশি।

আরো পড়ুন: সুন্দরবনে ৩ মাস প্রবেশ করা যাবে না

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মামুন বলেন, ওই রিকশাচালক তাৎক্ষণিক আমাদের বিষয়টি জানালে সেখানে যাই। মা এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম এ টাকার প্রকৃত মালিক। ব্যাংক থেকে তুলে ব্যবসায়িক কাজে তিনি টাকাটা নিয়ে যাচ্ছিলেন।

এম/
 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250