রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

ড. ইউনূসকে নিয়ে বিএনপির মায়াকান্নার কারণ জানতে চান সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির আন্দোলনে ভাটা পড়ায় ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে দলটি ‘নতুন খেলা’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে ১৫ আগস্টের শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, নোবেল পুরষ্কার পেয়ে যিনি শ্রমিকের অর্থ আত্মসাৎ করেন, ট্যাক্স ফাঁকি দেন সেরকম একজন নোবেল জয়ী দিয়ে কি হবে দেশের!

কাদের বলেন, বিএনপি নেতারা আন্দোলনে হোঁচট খেয়ে এবার ইউনূসকে নিয়ে নতুন রাজনীতি শুরু করেছেন। ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে চাচ্ছেন, এমন খবর বাজারে ছেড়ে দিয়েছেন তারা। বিএনপি দেশে আরেকটা ওয়ান ইলেভেন তৈরি করতে চায়।

অভিযোগ করে কাদের বলেন, বিএনপি আসলে বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনকে বাঁধা দিতে নতুন খেলা শুরু করেছে। আওয়ামী লীগ বাংলার মাটিতে এমন অশুভ খেলা খেলতে দেবে না, হুঁশিয়ার করে দিলাম আমরা।

আর.এইচ 

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250