বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

ডিএমপি কার্যালয়ে বৈঠকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করতে ডিএমপি কার্যালয়ে গিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টা ১০ মিনিটের দিকে কেন্দ্রীয় কমিটির একজন নেতাকে সঙ্গে নিয়ে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেন সাদ্দাম।

জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করছেন ছাত্রলীগ সভাপতি। বৈঠকটি পূর্বনির্ধারিত বলে জানা গেছে। তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

আরো পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুন অর রশিদকে রোববার (১০ সেপ্টেম্বর) এপিবিএনে বদলি করা হয়েছে। এর আগে একইদিন সকালে রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদকে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগের এ দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এসি/ আই.কে.জে


ডিএমপি কার্যালয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250