বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

ডিক্যাপ্রিও’র রেকর্ড!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৪ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

কান উৎসবে যেন রেকর্ড গড়লো লিওনার্দো ডিক্যাপ্রিও। সব ছাপিয়ে গেল দুদিন ধরে কানজুড়ে চলছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’র প্রশংসা। লালগালিচা, প্রিমিয়ার এবং সংবাদ সম্মেলন পেরিয়ে সাগরপাড়ের শহরের মূল সড়কে মিলেছে সেই প্রতিচ্ছবি।

ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা মার্টিন স্করসিস। এতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন আরেক অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও। তাদের নতুন কাজটিকে ঘিরে কানসৈকত হয়ে এখন প্রায় গোটা বিশ্বেই চলছে প্রশংসার উচ্ছ্বাস। কারণ এটি ১৯২০ সালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। যেখানে মূলত উপজাতি-আদিবাসী তথা ইন্ডিজেনাস পিপলদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।

এদিকে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ৭৬তম কান উৎসবে প্রতিযোগিতার বাইরে থাকলেও গত সাত দিন প্রদর্শিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে (পুরো থিয়েটারের দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানানো)। ছবিটি প্রদর্শনের পর মার্টিন, লিওনার্দো, নিরো ও লিলিরা টানা ৯ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছেন।

আরো পড়ুন: কান উৎসব মাতালো ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন

কানসূত্র বলছে, এখন পর্যন্ত। এতে দীর্ঘ অভিবাদন আর কোনো সিনেমার কলাকুশলীরা পাননি।

উৎসবের পঞ্চম দিন একই উচ্ছ্বাস মিলেছে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ টিমের লালগালিচা মাড়ানোর সময়। মজার ব্যাপার হলো, লিওনার্দো ডিক্যাপ্রিও বরাবরই কানের জন্য আকর্ষণীয়। তবে এবার ছবিটির গল্প তাকেও ছাপিয়ে গেছে।

এম/


 

ডিক্যাপ্রিও রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250